উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় উপকরণটি পর্যাপ্ত পরিমাণে বিদেশে রপ্তানি করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে” উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় উপকরণটি পর্যাপ্ত পরিমাণে বিদেশে রপ্তানি করা গেলে দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে।উক্তিটি নিচে বিশ্লেষণ করা হলোঃ উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় উপকরণটি হলো শ্রম। শ্রম বলতে মানুষের দৈহিক বা শারীরিক পরিশ্রমকে বোঝায়।কিন্তু অর্থনীতিতে শ্রম বলতে মানুষের ঐসব শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায়,যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। শ্রম হচ্ছে মানবিক উপাদান, অধিক ধ্বংস শীল উপাদান, শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, মালিকানা হস্তান্তরযোগ্য নয়,শ্রমকে সংরক্ষণ করা যায় না এবং শ্রম একটি গতিশীল উপাদান। উদ্দীপকে জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে দুইটি উপকরণের কথা বলেন যার দ্বিতীয়টি ধ্বংস শীল এবং মজুদও করা যায় না। এ থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে, উপকরণটি হচ্ছে "শ্রম"।আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ শ্রম থাকলেও বিদেশে এই শ্রম খুবই কম।আবার আমাদের দেশে শ্রম প্রয়োগের ক্ষেত্রেও কম।যার কারণে আমাদের শ্রম অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই এ শ্রম বিদেশে রপ্তানি করা হলে নতুন শ্রমের ক্ষেত্র তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।বাংলাদেশ যখন বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে তখন এদেশের অর্থনেতিক উন্নতি ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় উপকরণটি পর্যাপ্ত পরিমাণে বিদেশে রপ্তানি করা…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর