উদ্দীপকের 'খান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি.' এর উৎপাদন ও চাহিদা হ্রাসের জন্য যে উৎপাদন ক্ষমতাটি দায়ী তা উল্লেখসহ তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি.' এর উৎপাদন ও চাহিদা হ্রাসের জন্য প্রকৌশলগত উৎপাদন ক্ষমতাটি দায়ী। যখন কেবল যন্ত্রের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় যেখানে উৎপাদনের সাথে জড়িত সকল উপাদানকে বিবেচনা করা হয়; সেখানে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় শুধু যন্ত্রের উৎপাদন ক্ষমতাকে বিবেচনা করা হয়। উদ্দীপকে জনাব রশিদ খান 'খান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি.' নামে একটি প্লাস্টিক কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদনের সকল উপকরণ যথাযথভাবে ব্যবহার করে বিগত কয়েক বছর যাবৎ সর্বোচ্চ পরিমাণ প্লাস্টিক পণ্য উৎপাদন করেন। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করে প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন করায় ক্রেতারা ঐ সকল প্রতিষ্ঠানের পণ্য ক্রয়ে বেশি আগ্রহী। এ কারণে জনাব রশিদ খানের কারখানায় প্লাস্টিকের উৎপাদন চাহিদা দিন দিন হ্রাস পাচ্ছে। যন্ত্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। উক্ত ক্ষমতা ছাড়া প্রতিষ্ঠানে উন্নতমানের পণ্য উৎপাদন করা যায় না। আর প্রতিষ্ঠান যদি উন্নতমানের পণ্য উৎপাদন করতে না পারে তবে কখনই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় পিছিয়ে পড়েছে এবং তাদের প্লাস্টিকের চাহিদা হ্রাস পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের 'খান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি.' এর উৎপাদন ও চাহিদা হ্রাসের জন্য প্রকৌশলগত উৎপাদন ক্ষমতাটি দায়ী।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি.' এর উৎপাদন ও চাহিদা হ্রাস…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর