উদ্দীপকে জনাব নাজমুলের ব্যবসায়িক সাফল্য অর্জনের ক্ষেত্রে ব্যবসায়ের অবস্থানের যৌক্তিকতা রয়েছে।
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। ব্যবসায়ের প্রতিষ্ঠান স্থাপনের জন্য যোগাযোগ ব্যবস্থা, ভূমি, কাঁচামাল, শক্তি সম্পদের সহজপ্রাপ্যতা, শ্রমিক সরবরাহ, জলবায়ু, ক্রেতাদের নৈকট্য, নিরাপত্তা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। কারণ উপযুক্ত স্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের সাফল্য নির্ভরশীল।
উদ্দীপকে জনাব নাজমুল সাহেব ঢাকার চকবাজারে একটি খেলনার পাইকারি দোকান স্থাপন করেন। চকবাজারে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখানে প্রচুর খুচরা ব্যবসায়ীর সমাগম ঘটে। যার ফলে তিনি অল্প সময়ের মধ্যেই ব্যবসায়িক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। যে কোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানের ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে।
তাই উদ্দীপকের জনাব নাজমুল চকবাজারে ব্যবসায় ভালো হবে চিন্তা করে সেখানে ব্যবসায় স্থাপন করেন এবং তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব নাজমুলের ব্যবসায়িক সাফল্য অর্জনের ক্ষেত্রে ব্যবসায়ের অবস্থানের যৌক্তিকতা রয়েছে।