উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি পণ্যের কোন ধরনের ডিজাইন করছে?- ব্যাখ্যা করো।
উত্তর: কোম্পানিটি তাদের নতুন শ্যাম্পুতে ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন অনুসরণ করেছে। যে পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমান কার্যকারিতা এবং উপযোগিতায় পরিবর্তন আনা হয় তাই ক্রিয়াগত ডিজাইন। এ ডিজাইনের ফলে পণ্য মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। একটি প্রতিষ্ঠিত কোম্পানি কন্ডিশনারযুক্ত শ্যাম্পু উৎপাদন ও বিপণন করে আসছে। এরই মধ্যে তারা বাজারে বেশ সুনামও অর্জন করেছে। সম্প্রতি তারা নতুন ধরনের শ্যাম্পু বাজারে এনেছে। এ শ্যাম্পুটি তার গতানুগতিক কার্যকারিতা ছাড়াও উকুন বিনাশে ভূমিকা রাখে। অর্থাৎ, প্রতিষ্ঠানটি নতুন শ্যাম্পুতে পণ্যের কার্যকারিতা এবং উপযোগিতায় পরিবর্তন আনে। এখন কারও উকুনের সমস্যা থাকলে সে শ্যাম্পুটি ক্রয় করবে। কারণ সে পূর্বের তুলনায় অধিক উপকারিতা পাবে। এ বৈশিষ্ট্যগুলো ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইনকেই নির্দেশ করে। সুতরাং, প্রতিষ্ঠানটি ক্রিয়াগত ডিজাইন অনুসরণ করে নতুন শ্যাম্পুটি বাজারে এনেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি পণ্যের কোন ধরনের ডিজাইন করছে?- ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর