তুমি কি মনে করো মি. 'A [গণিত] এর কাজ আর শ্রমিকের কাজ এক? বিশ্লেষণ করো।
উত্তর: মি. 'A [গণিত] -এর কাজ আর শ্রমিকের কাজ এক নয়। প্রথমটি হচ্ছে মানসিক শ্রম এবং দ্বিতীয়টি হচ্ছে দৈহিক শ্রম। যেসব কাজ সম্পাদনের ক্ষেত্রে অধিক বুদ্ধিভিত্তিক শ্রমের প্রয়োজন তাকে মানসিক শ্রম বলে। অন্যদিকে কোনো ব্যক্তি শারীরিক শক্তি ব্যয় করে যে শ্রম দেয় তাকে দৈহিক বা কায়িক শ্রম বলে। যেমন মাছ ধরা হচ্ছে দৈহিক শ্রম। মি. 'A [গণিত] একটি পাটকলের মালিক। উক্ত কারখানায় উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদিত হয়। মান ভালো হওয়ায় অল্পদিনের মধ্যেই তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। 'A [গণিত] হচ্ছেন প্রতিষ্ঠানের মালিক। অন্যদিকে শ্রমিকরা তার প্রতিষ্ঠানের কর্মচারী। এক্ষেত্রে দুজনের কাজ কখনই এক নয়। মি. 'A [গণিত] এর কাজ হচ্ছে মানসিক, অন্যদিকে শ্রমিকদের কাজ হচ্ছে শারীরিক। কেননা, মি. 'A [গণিত] কে প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা করতে হবে, কীভাবে পণ্যমান নিয়ন্ত্রণ করতে হবে, কীভাবে কর্মীদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত করতে হবে- তা নিয়ে ভাবতে হয়। কিন্তু শ্রমিকদের কাজ সম্পূর্ণ ভিন্ন, শ্রমিকরা সাধারণত কায়িক শ্রম দিয়ে পাটজাত পণ্য উৎপাদন করে। সুতরাং বলা যায়, মি. 'A [গণিত] এবং শ্রমিকের কাজ ভিন্ন প্রকৃতির।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো মি. 'A এর কাজ আর শ্রমিকের কাজ এক? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর