উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতায় কাস্টমাইজেশনের প্রত্যক্ষ প্রভাব আছে বলে তুমি মনে করো কি? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: ডাড টেইলারিং প্রতিষ্ঠানটির সফলতায় কাস্টমাইজেশনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে বলে আমি মনে করি। কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা বলতে ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবাসামগ্রী তৈরি করে তা সরবরাহ করাকে বোঝায়। এক্ষেত্রে ক্রেতাদের রুচি, চাহিদা ও পছন্দকে প্রাধান্য দেয়া হয়। ডাড টেইলারিং জগতে একটি সুপরিচিত নাম। এজন্য জনাব মিথুন তার নিজের জন্য একটি কমপ্লিট স্যুট তৈরি করতে সেখানে যান। সেখানে তিনি স্যুটের ডিজাইন ও তৈরির ক্ষেত্রে নিজস্ব কিছু পছন্দের কথা জানান। প্রতিষ্ঠানটি ঠিক তার চাহিদামতো স্যুট তৈরি করে দেয়। এ বিষয়টিই হচ্ছে কাস্টমাইজেশন। ক্রেতারা সবসময় বিক্রেতার কাছ থেকে ভালো পণ্য আশা করে। তাই তারা তাদের চাহিদার কথা ডাড টেইলারিংকে বলে। প্রতিষ্ঠানও ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে সেভাবে পণ্য তৈরি করে। ফলে জনাব মিথুনের মতো অনেক ক্রেতাই সন্তুষ্ট হন। পছন্দ অনুযায়ী পোশাক পাওয়ায় ক্রেতারা পরবর্তিতে আবার সেখানে পোশাক তৈরিতে আগ্রহী হয়। এর ফলে প্রতিষ্ঠানটির সুনাম এবং মুনাফা বৃদ্ধি পায়। ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে পণ্য তৈরি করাইএ সফলতার প্রধান নিয়ামক। এ বিষয়টিকে কাস্টমাইজেশন বলা হয়। তাই বলা যায়, কাস্টমাইজেশনের কারণেই প্রতিষ্ঠানটি সফল হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতায় কাস্টমাইজেশনের প্রত্যক্ষ প্র…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর