উদ্দীপকে উল্লিখিত গাড়ির ক্ষেত্রে প্রদত্ত ওয়ারেন্টি কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গাড়ির ক্ষেত্রে প্রদত্ত ওয়ারেন্টি হলো 'বাহ্যিক ব্যর্থতার ব্যয়'। ক্রেতাসাধারণ পণ্য প্রাপ্তির পর ঐ পণ্যের কোনো ত্রুটি সংশোধনের জন্য প্রতিষ্ঠানে যে ব্যয় সংঘটিত হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্য বিক্রির পর পণ্যের ত্রুটি, বিচ্যুতি মেরামত বাবদ এ ধরনের ব্যয় হয়। 'হৃদয় অটোমোবাইল' বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের ছয় বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। অর্থাৎ, বিক্রিত গাড়িতে ছয় বছরের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে প্রতিষ্ঠানটি তা মেরামত বা পরিবর্তন করে দেয়, যা ওয়ারেন্টি হিসেবে পরিচিত। এটি একটি বাহ্যিক ব্যর্থতার ব্যয়। পণ্য বিক্রয়ের পর গাড়ির ক্রেতাকে এ ধরনের সুবিধা দেয়া হয়। আর এ ব্যয় পণ্যের উৎপাদক 'হৃদয় অটোমোবাইল'-কে বহন করতে হয়। সুতরাং, 'হৃদয় অটোমোবাইল' কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি একটি বাহ্যিক ব্যর্থতার ব্যয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গাড়ির ক্ষেত্রে প্রদত্ত ওয়ারেন্টি কোন ধরনের ব্যয়? …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর