উদ্দীপকে জনাব রাহি উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রাহি হলো উৎপাদনের 'সংগঠন' উপকরণের প্রতীক।সংগঠন উৎপাদন উপকরণের সর্বশেষ ধাপ। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণগুলো তথা- ভূমি, শ্রম ও মূলধন একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করে। জনাব রাহি নিজস্ব তত্ত্বাবধানে নিজের বাগানের উৎপাদিত ফুল শহরের বিভিন্ন দোকানে বিক্রয় করেন। পরবর্তিতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কয়েকজন শ্রমিক রেখে ব্যবসায় কার্য পরিচালনা করেন। তিনি ফুল চাষের জন্য পর্যাপ্ত ভূমির ব্যবস্থা করেন। ফুল গাছ বেড়ে ওঠা কিংবা ফুল ধরাকালীন সময়ে গাছের যত্ন নেয়ার শ্রম উপাদানটি ব্যবহার করেন। তাছাড়া সার ক্রয়, ভূমি প্রস্তুতকরণ প্রভৃতি কাজে তার মূলধনের প্রয়োজন হয়। তিনিইভূমি, শ্রম ও মূলধন একত্রিত করে ফুল উৎপাদন করেন, যা সংগঠনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় জনাব রাহি সংগঠন উপাদান হিসেবে কাজ করছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাহি উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর