উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেড-এর পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলা সংক্রান্ত খরচ কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়? ব্যাখ্যা করো।
উত্তর: সাবাহ কোম্পানি লিঃ-এর পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলা সংক্রান্ত খরচ বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়ের অন্তর্ভুক্ত। ক্রেতাসাধারণ পণ্য প্রাপ্তির পর ঐ পণ্যের কোনো ত্রুটি সংশোধনের জন্য প্রতিষ্ঠানে যে ব্যয় সংঘটিত হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্য বিক্রির পর পণ্যের ত্রুটি, বিচ্যুতি মেরামত বাবদ এ ধরনের ব্যয় হয়। সাবাহ কোম্পানি লি. 'ক' দেশ হতে ইলেকট্রনিক পণ্য আমদানি করে। গুলশান এলাকায় নিজস্ব শোরুম স্থাপনের মাধ্যমে তারা এসব পণ্য বিক্রয় করে। তারা ক্রেতাদের জন্য ১ বছরের ওয়ারেন্টি সেবাও প্রদান করে। অর্থাৎ, বিক্রিত পণ্যে এক বছরের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে প্রতিষ্ঠানটি তা মেরামত বা পরিবর্তন করে দেয়, যা ওয়ারেন্টি হিসেবে পরিচিত। এটি একটি বাহ্যিক ব্যর্থতার ব্যয়। পণ্য বিক্রয়ের পর ক্রেতাকে এ ধরনের সুবিধা দেয়া হয়। প্রতিষ্ঠানটি মাঝে মাঝে ওয়ারেন্টিজনিত সেবা নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ে। আর এ ব্যয় সাবাহ কোম্পানি লি.-কে বহন করতে হয়। সুতরাং, সাবাহ কোম্পানি লি. কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি ও মামলা সংক্রান্ত খরচ বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেড-এর পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলা সংক…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর