উদ্দীপকে 'Y [গণিত] ফ্যাশন লিমিটেড-এর পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ার কারণ বর্ণনা করো।
উত্তর: 'Y [গণিত] ফ্যাশন লিমিটেড পণ্যের উৎপাদন ডিজাইন অনুসরণ করে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদার প্রতি গুরুত্ব না দেয়ায় ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে। নতুন প্রযুক্তি ও উন্নত কৌশল ব্যবহার করে পণ্য উৎপাদন করাই হলো উৎপাদন ডিজাইন। এ ডিজাইনের মূল লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করে ব্যয় হ্রাস করা। 'X [গণিত] ফ্যাশন নান্দনিক ডিজাইন অনুসরণ করে মেয়েদের পোশাক উৎপাদন করে। তাই প্রতিষ্ঠানটি বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে। অন্যদিকে 'Y [গণিত] ফ্যাশন লিমিটেড মেয়েদের পোশাক তৈরিতে আধুনিক কম্পিউটারভিত্তিক প্রযুক্তি ও উন্নত কলাকৌশল ব্যবহার করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি উৎপাদন ডিজাইন অনুসরণ করছে। কিন্তু প্রতিষ্ঠানটি ক্রেতা আকর্ষণে ব্যর্থ হচ্ছে। উৎপাদনশীলতা বৃদ্ধি কিংবা অপচয় হ্রাসই ব্যবসায়ে সাফল্যের মূলমন্ত্র নয়। ক্রেতাদের ইচ্ছা চাওয়া-পাওয়াও বিবেচনার প্রয়োজন রয়েছে। এ বিষয়টি বিবেচনা করেনি বলেই 'Y [গণিত] ফ্যাশন ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি শুধু উন্নত উৎপাদন কৌশলই ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটির উচিত ছিল ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে উৎপাদন ডিজাইন অনুসরণ করা। তাহলেই 'Y [গণিত] ফ্যাশন ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারতো। সুতরাং, ক্রেতা চাহিদার প্রতি অবহেলার কারণেই 'Y [গণিত] ফ্যাশন ব্যবসায়ে ব্যর্থ হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'Y ফ্যাশন লিমিটেড-এর পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ক্রেত…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর