জনাব রহমান সেতু তৈরিতে স্থির বিন্যাস অনুসরণ করেন।
স্থির বিন্যাস ব্যবস্থায় পণ্য একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে। কর্মীরা তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে পণ্যটির নিকটে যায় এবং কাজ সম্পাদন করে। সাধারণত ভারী, বড় ও ঝুঁকিপূর্ণ পণ্য উৎপাদন বা নির্মাণের ক্ষেত্রে স্থির বিন্যাস কার্যকর।
জনাব রহমান একজন ঠিকাদার, তিনি চট্টগ্রাম শহর হতে ৫০ কি.মি. দূরে ১টি সেতু নির্মাণের কাজ পান। এ সেতুটিই হবে উৎপাদিত পণ্য। এ সেতু নির্মাণের জন্য তিনি ৫০ জন শ্রমিক নিয়োগ দেন। নির্মাণ শ্রমিকরা সেতুর পাশে অস্থায়ী তাঁবু তৈরি করে বসবাস করেন। এক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্র ও যন্ত্রপাতি শহর থেকে নিয়ে আসা হয়। অতঃপর ধারাবাহিকভাবে পণ্য উৎপাদনের কাজ করা হয়। এভাবে পণ্য এক স্থানে স্থির থাকা এবং উপকরণাদি কার্যক্ষেত্রে নিয়ে পণ্য তৈরি করাকে স্থির অবস্থান বিন্যাস বলে। তাই বলা যায়, সেতু নির্মাণ স্থির অবস্থান বিন্যাসের অন্তর্গত।