আলোচ্য উদ্দীপকে 'লুনা ফ্যাশন' কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: লুনা ফ্যাশন একটি অংশীদারি ব্যবসায় সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি হলো চুক্তি। অভি, রাহি ও তাদের ১৭ জন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সাভারে 'লুনা ফ্যাশন' নামে একটি গার্মেন্টস শুরু করেন। ব্যবসায়ের লাভ-লোকসান তারা চুক্তি মোতাবেক নিজেদের মধ্যে বণ্টন করে নেয়। অংশীদারি ব্যবসায়ের মালিকদের নিজেদের মধ্যে সমঝোতা থাকে এবং লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে লাভ লোকসান বণ্টিত হয়। লুনা ফ্যাশনের বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই বলা যায়, অভি, রাহি ও তাদের ১৭ জন বন্ধুর 'লুনা ফ্যাশন' ব্যবসায়টি একটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আলোচ্য উদ্দীপকে 'লুনা ফ্যাশন' কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর