জনাব ইলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা নেন তা কতটা যৌক্তিক বলে মনে কর? এ ব্যাপারে করণীয় বিষয়ে পরামর্শ দাও।
উত্তর: জনাব ইলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে শ্রমঘণ্টা বৃদ্ধির যে পরিকল্পনা গ্রহণ করেন তা অত্যন্ত যৌক্তিক বলেই আমি মনে করি। শ্রমঘণ্টা বৃদ্ধিকরণ বলতে কাজের সময় বৃদ্ধিকে বোঝায়। শ্রমঘণ্টা বৃদ্ধি করলে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পায়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।জনাব ইলাহি একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক। তিনি সম্প্রতি আইসক্রিম তৈরির একটি আধুনিক যন্ত্র আমদানি করেন। যন্ত্রটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১০,০০০ কেজি হলেও নানান কারণে ৮,০০০ কেজি উৎপাদন হচ্ছে। এ অবস্থায় ইলাহি শ্রমঘণ্টা বৃদ্ধি করে উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন। জনাব ইলাহি শ্রমঘণ্টা বৃদ্ধি করলে শ্রমিকদের কাজের সময় বৃদ্ধি পাবে। ফলে যন্ত্রটি অধিক সময় সচল থাকবে। জনাব ইলাহি সতর্কতার সহিত শ্রমঘণ্টা বৃদ্ধি করলে আইসক্রিমের উৎপাদন বাড়বে। কেননা এর ফলে যন্ত্রটির পূর্ণ ব্যবহার নিশ্চিত হবে। আর অধিক উৎপাদনের ফলে এককপ্রতি ব্যয় কমে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায়, জনাব ইলাহির পরিকল্পনাটি অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব ইলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা নেন …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর