ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেস্টিজনিত সেবা দেওয়ার বিষয়টি যৌক্তিক কি না-ব্যাখ্যা করো।
উত্তর: ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেন্টিজনিত সেবা প্রদানের বিষয়টি যৌক্তিক। পণ্য বিক্রয়ের পর উৎপাদনকারী কর্তৃক ত্রুটিপূর্ণ পণ্য মেরামত বা পরিবর্তন করে দেয়ার সুবিধাই হলো ওয়ারেন্টি। সাধারণত ইলেকট্রনিকস পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রদান করা হয়। ওয়ারেন্টি সেবা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হয়। সাবাহ কোম্পানি লি. আমদানিকৃত টেলিভিশন, ফ্রিজ, ওভেন ইত্যাদি গুলশানে শোরুমের মাধ্যমে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য ১ বছরের ওয়ারেন্টি সেবাও প্রদান করে থাকে। উক্ত সময়ের মধ্যে পণ্যের কোনো প্রকার সমস্যা দেখা দিলে কোম্পানি তা বিনামূল্যে মেরামত করে দেয়। ক্রেতারা সবসময় পণ্যের মান ও কার্যক্ষমতা নিয়ে শঙ্কায় থাকে। তারা পণ্য ক্রয়ের সময় পণ্যের মান সম্পর্কে নিশ্চয়তা চায়। সাবাহ কোম্পানি লি. ওয়ারেন্টি প্রদান করায় ক্রেতারা তাদের বিশেষ দৃষ্টিতে দেখে। পণ্যের এক বছরের স্থায়ীত্ব সম্পর্কে নিশ্চয়তা পায় বলে ক্রেতারা সন্তুষ্ট হয়। এ সময়ের তাদের মেরামত সংক্রান্ত ব্যয় নিয়ে ভাবতে হয় না। এতে ক্রেতারা সাবাহ কোম্পানি লি.-এর পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির ওয়ারেন্টিজনিত সেবা প্রদান যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেস্টিজনিত সেবা দেওয়ার বিষয়…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর