উদ্দীপকের ডেইরি ফার্ম স্থাপন কোন ধরনের ব্যবসায়ের অবস্থানের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: মি. শফির ডেইরি ফার্ম স্থাপন ব্যবসায়ের 'গ্রাম্য অবস্থানের' সাথে সংগতিপূর্ণ। ব্যবসায়ের অবস্থান হলো এমন একটি স্থান যেখানে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা হয়। এক্ষেত্রে স্থানটি গ্রামে কিংবা শহরে বা শিল্প এলাকায়ও হতে পারে। তবে কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে গ্রাম্য অবস্থানকেই বেছে নেয়া হয়। মি. শফি সাভারে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। তার ফার্মে ১০টি গরু আছে। এখানে প্রতিদিন প্রায় ৫০ লিটার দুধ উৎপাদন করা হয়। ফার্মের আশে-পাশে স্থানীয় বাজারে গরুর দুধের ব্যাপক চাহিদা রয়েছে। মূলত এ চাহিদার বিষয়টিকে প্রাধান্য দিয়েই তিনি ব্যবসায় স্থাপন করেন। গরুর খাবার, বাসস্থান এবং অন্যান্য কাজ পরিচালনার জন্য প্রাকৃতিক পরিবেশ এবং অনেক জমির প্রয়োজন, যা কেবল গ্রাম্য অবস্থানেই পাওয়া যায়। তাই বলা যায়, মি. শফির ফার্মটি গ্রাম্য অবস্থানে গড়ে উঠেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ডেইরি ফার্ম স্থাপন কোন ধরনের ব্যবসায়ের অবস্থানের সাথে সংগ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর