উদ্দীপকে উল্লিখিত ঢাকায় মিষ্টির দোকান স্থাপনে কতটুকু বাস্তবসম্মত বলে মনে কর- বিশ্লেষণ করো।
উত্তর: মি. শফির ঢাকায় মিষ্টির দোকান স্থাপন করার বিষয়টি শহুরে অবস্থানের অন্তর্ভুক্ত। এখানে মিষ্টির দোকান স্থাপন বাস্তবসম্মত বলেই আমি মনে করি। শহর বা তার উপকণ্ঠে ব্যবসায় স্থাপন ও পরিচালনাই হচ্ছে ব্যবসায়ের শহুরে অবস্থান। বাজার সুবিধা, সহায়ক প্রতিষ্ঠানের উপস্থিতি, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি সুবিধার কথা মাথায় রেখেই শহরে ব্যবসায় স্থাপন করা হয়। মি. শফির সাভারে একটি ডেইরি ফার্ম রয়েছে। এখানে ১০টি গরু রয়েছে যা থেকে দৈনিক ৫০ লিটার দুধ উৎপাদিত হয়। মি. শফি তার এক বন্ধুর পরামর্শে ঋণ নিয়ে ঢাকায় একটি মিষ্টির দোকান দেন। মিষ্টির জন্য প্রয়োজনীয় দুধ তিনি তার ফার্ম থেকেই পান। ঢাকায় মিষ্টির দোকান স্থাপন করাটা যুক্তিসঙ্গত। কারণ শহরে ক্রেতাসংখ্যা অধিক। তাছাড়া শহরবাসীর জীবনযাত্রার মানও গ্রামের লোকজনের থেকে বেশি উন্নত। ফলে তার মিষ্টির ভোক্তাসংখ্যাও অধিক হবে। তাছাড়া সাভার ঢাকার কাছেই। ঢাকা-সাভার যোগাযোগ ব্যবস্থাও ভালো। ফলে মিষ্টি তৈরির জন্য দুধ পরিবহন করে ঢাকার দোকানে নিয়ে আসতে তার খুব একটা সমস্যা হবে না। তাছাড়া দক্ষ ও অভিজ্ঞ কারিগর বা কর্মচারী পেতেও তাকে সমস্যায় পড়তে হবে না। ঢাকায় সহায়ক প্রতিষ্ঠান যেমন: ব্যাংক-বিমা, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের আধিক্য রয়েছে। তাই বলা যায়, মি. শফির ঢাকায় মিষ্টির দোকানটি স্থাপন অত্যন্ত যুক্তিযুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঢাকায় মিষ্টির দোকান স্থাপনে কতটুকু বাস্তবসম্মত বল…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর