উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।
উত্তর: সংগঠন বিবেচনায় ভবিষ্যতে আতিকের ব্যবসায়টি একটি একমালিকানা সংগঠন হবে। একক ব্যক্তির মালিকানায় ও ব্যবস্থাপনায় পরিচালিত ব্যবসায়ই একমালিকানা ব্যবসায়। এ ব্যবসায়ে মালিক একাই সব মুনাফা ভোগ করে এবং সব ক্ষতি বহন করে। আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে প্রতি মাসে পায় ৩০,০০০ টাকা বেতন পায়। এ বেতনের সবটুকুই সে খরচ করে না। প্রতিমাসে ৫০০ টাকা করে ব্যাংকে জমা রাখে। তার ভবিষ্যৎ ভাবনা হলো সে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করবে। আতিকের লাইব্রেরি ব্যবসায়ের সব মুনাফা সে একাই ভোগ করবে। আবার কোনো ক্ষতি হলেও তাকেই তা বহন করতে হবে। তবে এক্ষেত্রে সে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ফলে ব্যবসায়ের পরিচালনা সহজ হবে এবং গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে। তাছাড়া এরকম ছোট ব্যবসায় হতে বড় ব্যবসায় স্থাপনের সুযোগ সৃষ্টি হয়। শুধু আতিকের ব্যক্তিগত উদ্যম ও উৎসাহই তার ব্যবসায়িক সাফল্য অর্জনের চাবিকাঠি। এসব বৈশিষ্ট্যের আলোকে বলা যায় আতিকের ব্যবসায়টির ধরন হলো একমালিকানা সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর