মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
উত্তর: মূলধন গঠনের প্রথম পর্যায় 'আর্থিক সঞ্চয় সৃষ্টি'- এর আওতায় আতিক অর্থ জমা করছে। বর্তমান আয়কে ভোগে ব্যয় না করে ভবিষ্যতের জন্য রেখে দেয়াই হলো সঞ্চয়। আয়ের তুলনায় ব্যয় কম হলে সঞ্চয়ের সৃষ্টি হয়। সঞ্চয় মূলধনগঠনের অন্যতম প্রধান উৎস। আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। এখানে সে প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন পায়। সব খরচ বাদ দিয়ে সে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। তার এ জমানো অর্থটি সঞ্চয়ের অংশ। প্রতিমাসে নিদিষ্ট পরিমাণ টাকা জমানোর ফলে ব্যাংকে তার সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। আর এ পর্যায়টিকে আর্থিক সঞ্চয় সৃষ্টির পর্যায় বলা হয়। এটি মূলধন গঠনের প্রথম ধাপ। সুতরাং, জনাব আতিক মূলধন গঠনের প্রথম পর্যায়ের আওতায় অর্থ জমা করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর