দেশের অর্থনৈতিক উন্নয়নে 'রংধনু টেলিকম' কতটুকু ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে 'রংধনু টেলিকম' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। বাংলাদেশ প্রযুক্তিখাতে বেশ দুর্বল। তাই উদ্যোক্তাদের প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া উচিত। আমাদের দেশে প্রযুক্তিখাতে অনেক দক্ষ কর্মীবাহিনী রয়েছে, যারা সুযোগ সুবিধা ও পরিবেশের অভাবে দেশের উন্নয়নে এগিয়ে আসতে পারছে না। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনাব মিলনের 'রংধনু টেলিকম' একটি বৃহদায়তন এন্টারপ্রাইজ। এখানে প্রায় ২৭০ জন কর্মী কাজ করে। এখানে বিশেষজ্ঞ কর্মী ও প্রশাসনিক কাজে যুক্ত কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটির মূলধনের পরিমাণ ৩৮ কোটি টাকা। প্রতিষ্ঠানটি মোবাইল উৎপাদন ও বিপণনের সাথে জড়িত। কর্মীদের কঠোর প্রচেষ্টা আর সঠিকভাবে পরিচালনার কারণে প্রতিষ্ঠানটির সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রংধনু টেলিকমের মতো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ফলে দেশে বেকারত্ব হ্রাস পায়। তাছাড়া প্রতিষ্ঠানটি দেশের মোট উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখে। ফলে জাতীয় আয়ও বৃদ্ধি পায়। তাছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়নে ভূমিকা রাখে। সুতরাং, রংধনু টেলিকম দেশের অর্থনৈতিক উন্নয়নে নানাভাবে ভূমিকা রাখছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে 'রংধনু টেলিকম' কতটুকু ভূমিকা রাখতে পারে বলে…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর