উদ্দীপকে "রংধনু টেলিকম" প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো।
উত্তর: রংধনু টেলিকম প্রতিষ্ঠানটি একটি বৃহদায়তন এন্টারপ্রাইজ। বৃহদায়তন এন্টারপ্রাইজ বলতে বড় ধরনের শিল্প বা সেবা প্রতিষ্ঠানকে বোঝায় যার মূলধন ৩০ কোটি টাকার বেশি এবং যেখানে ২৫০ জনের বেশি শ্রমিক কর্মরত থাকে। 'রংধনু মোবাইল' 4G মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূলধনের পরিমাণ ৩৮ কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে এখানে ১২০ জন মোবাইল বিশেষজ্ঞ ও বিক্রয়কর্মী নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে মিলন আরও ১৫০ জন কর্মী নিয়োগ দেন। তাহলে কর্মীর সংখ্যা দাঁড়ায় ২৭০ জনে। ২০১০ সালের শিল্প আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির এ বৈশিষ্ট্যগুলো বৃহদায়তন এন্টারপ্রাইজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা এর মূলধন ৩০ কোটি টাকার বেশি এবং শ্রমিক সংখ্যা ২৫০ জনের বেশি। তাই বলা যায়, 'রংধনু টেলিকম' একটি বৃহদায়তন এন্টারপ্রাইজ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে "রংধনু টেলিকম" প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর