হাসান গ্রুপ দেশীয় কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে'- ব্যাখ্যা করো।
উত্তর: হাসান গ্রুপ দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই (BSTI) থেকে মান সনদ সংগ্রহ করেছে। বিএসটিআই বা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (Bangladesh Standards & Testing Institution) হলো বাংলাদেশের একমাত্র জাতীয় মান নির্ধারণকারী প্রতিষ্ঠান। উৎপাদিত পণ্য এবং সেবা পরীক্ষা-নিরীক্ষা করে যদি মানসম্মত অবস্থায় পাওয়া যায় তাহলে প্রতিষ্ঠানটি মান সনদ সরবরাহ করে। উৎপাদিত পণ্যের মান নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য রক্ষা, দেশীয় সঠিক মান বজায় রাখতে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাসান গ্রুপ ফোম উৎপাদন ও বিপণনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশীয় সংস্থা বিএসটিআই থেকে মান সনদ প্রাপ্ত ও নিবন্ধিত। বাংলাদেশে পণ্য বিপণনের ক্ষেত্রে পণ্যের মোড়কে বিএসটিআই-এর লোগো থাকাটা বাধ্যতামূলক। এ লক্ষ্যেই হাসান গ্রুপ তাদের ফোমে বিএসটিআই এর লোগো লাগিয়েছে এবং বিএসটিআই থেকে পণ্য বাজারজাতকরণের অনুমোদন নিয়েছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে মান সনদ সংগ্রহ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
হাসান গ্রুপ দেশীয় কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর