পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক মি. নওসাদের সিদ্ধান্তটি কতটুকু সঠিক বলে তুমি মনে করো? মূল্যায়ন করো।
উত্তর: পণ্য ডিজাইনের ক্ষেত্রে মি. নওসাদের উৎপাদন ডিজাইন অনুসরণের সিদ্ধান্তটি সঠিক বলেই আমি মনে করি। নতুন প্রযুক্তি এবং উন্নত কলা-কৌশল ব্যবহার করে পণ্য উৎপাদন করাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাস করা। মি. নওসাদ রাজশাহীর সাহেব বাজারে একটি টেইলারিং শপ স্থাপন করেন। তিনি প্রথম দিকে ক্রেতাদের চাহিদা ও সময়োপযোগী পোশাক উৎপাদন করেন। অর্থাৎ তিনি পণ্যের নান্দনিক ডিজাইন অনুসরণ করেন। এতে করে তার প্রতিষ্ঠানের পণ্যের ক্রেতাসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই ক্রেতাদের বর্ধিত চাহিদা পূরণে নওসাদ অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পণ্য উৎপাদনে স্বয়ংক্রিয় মেশিন ব্যবহারের মাধ্যমে কম সময়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা যায়। তাছাড়া এতে পণ্যের মানও উন্নত হয়। কেননা কোনো পোশাক হাতে তৈরি করা হলে সঠিকভাবে কাপড় কাটা-কাটিতে অসামঞ্জস্যতা দেখা দিতে পারে এবং এতে সময়ও বেশি লাগে। কিন্তু স্বয়ংক্রিয় মেশিন ব্যবহারে কাপড়গুলো সঠিক আকৃতি পায়। ফলে পোশাক টেকসই হয় এবং অপচয় কমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এতে ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি পায়। এ ধরনের পণ্য ডিজাইনকে উৎপাদন ডিজাইন বলা হয়। সুতরাং, মি. নওসাদের স্বয়ংক্রিয় মেশিন ব্যবহারের সিদ্ধান্তটি এ কারণেই যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক মি. নওসাদের সিদ্ধান্তটি কতটুকু সঠিক …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর