উদ্দীপকে সাহিদা পারভীনের 'বুটিক এন্ড টেইলার্স'-এ কোন ধরনের উৎপাদন ক্ষমতা ব্যবহার হয়েছে? ব্যাখ্যা করো
উত্তর: সাহিদা পারভীনের 'বুটিক এন্ড টেইলার্স'-এ প্রকৃত উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়েছে। স্বাভাবিকভাবে একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় সেটিই প্রকৃত উৎপাদন ক্ষমতা। যন্ত্রপাতির গায়ে এর উৎপাদন ক্ষমতা লেখা থাকলেও সবসময় বিভিন্ন কারণে সেই পরিমাণ উৎপাদন করা যায় না, যে পরিমাণ উৎপাদন করা যায় তাকেই প্রকৃত উৎপাদন ক্ষমতা বলে। সাহিদা পারভীন নাটোরের বিসিক এলাকায় 'বুটিক এন্ড টেইলাস' প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন। তিনি বছরে ২০,০০০ একক পণ্য উৎপাদন করেন। তিনি কারখানা ভাড়া, কাঁচামাল ক্রয়, মজুরি ও স্থায়ী ব্যয় বাবদ কিছু টাকা বিনিয়োগ করেন। তার প্রতিষ্ঠানটি বর্তমানে কাঙ্ক্ষিত উৎপাদনমাত্রা কাছাকাছি উৎপাদন করছে। অর্থাৎ, তারা যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে শতভাগ উৎপাদন না করতে পারলেও কাঙ্ক্ষিত উৎপাদনের কাছাকাছি অবস্থান করছে। প্রকৃত উৎপাদন ক্ষমতায়ও বিভিন্ন প্রতিকূলতার কারণে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন করা সম্ভব হয় না। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, 'বুটিক এন্ড টেইলাস'-এ প্রকৃত উৎপাদন ক্ষমতা ব্যবহৃত হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাহিদা পারভীনের 'বুটিক এন্ড টেইলার্স'-এ কোন ধরনের উৎপাদন ক…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর