কোন ধরনের বিন্যাসের কারণে কাজ নিয়ন্ত্রণ করা ইভার জন্য কষ্ট হচ্ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: প্রক্রিয়া বিন্যাসের কারণে ইভার কাজ নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছিল। যে বিন্যাস ব্যবস্থায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সমজাতীয় কাজগুলোকে সমকার্যকেন্দ্রে বা সমবিভাগে ভাগ করা হয় তাকে প্রক্রিয়া বিন্যাস বলা হয়। প্রক্রিয়া বিন্যাসে বিশেষজ্ঞতার নীতি অনুসরণ করা হয়। অর্থাৎ কোনো কর্মী যে কাজে পারদর্শী তাকে ঐ কাজেই নিযুক্ত করা হয়। ইভা 'ডাইনামিক সাইকেল' কারখানার একজন কোয়ালিটি কনট্রোলার। সাইকেল কারখানাটি কয়েকটি ভবন নিয়ে গঠিত। এর প্রতিটি বিভাগ আলাদা ভবনে অবস্থিত হওয়ায় ইভার কার্য সম্পাদন ও সমন্বয় করতে সমস্যা হয়। প্রক্রিয়া বিন্যাসের কারণে এ সমস্যাগুলো সৃষ্টি হয়। কারণ প্রক্রিয়া বিন্যাসে বিভাগগুলো আলাদা আলাদা ভবনে থাকে। এতে তত্ত্বাবধায়ক কাজ পর্যবেক্ষণে সমস্যার সম্মুখীন হন। কাজ তাই বলা যায়, কারখানায় প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করায় কাজ নিয়ন্ত্রণে ইভার কষ্ট হচ্ছিল।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কোন ধরনের বিন্যাসের কারণে কাজ নিয়ন্ত্রণ করা ইভার জন্য কষ্ট হচ্ছিল? …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর