ইভা তার প্রতিষ্ঠানে পূর্বের পণ্য বিন্যাসের অভিজ্ঞতা ব্যবহারের মাধ্যমে সমস্যা নিরসন করতে পারেন।
যে বিন্যাস ব্যবস্থায় কাজের ক্রমধারা অনুসারে যন্ত্রপাতি, উপকরণ, সুযোগ-সুবিধা, কর্মকেন্দ্র ও বিভাগসমূহকে পর্যায়ক্রমিকভাবে একটি রেখাপথে সাজানো হয় তাকে পণ্য বিন্যাস বলে। এ বিন্যাসে অপারেশনগুলোর মধ্যে দূরত্ব কম হয়। ফলে কাজ পর্যবেক্ষণ সহজ হয়। ইভা 'ডাইনামিক সাইকেল' কারখানার কোয়ালিটি কনট্রোলার হিসাবে কর্মরত আছেন। কারখানার বিভাগগুলো আলাদা আলাদা ভবনে হওয়ায় তার কাজ পর্যবেক্ষণে খুব সমস্যা হয়। এর ফলে পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণেও সমস্যা সৃষ্টি হয়। এছাড়া প্রক্রিয়া বিন্যাসে অপচয় ও শ্রমিক ব্যয় বৃদ্ধি পায়, প্রসেস ব্যয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।
ইভা পণ্য বিন্যাস পদ্ধতি অনুসরণ করলে তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। তিনি পূর্ব থেকেই কারখানার অপচয় ও শ্রমিক ব্যয়, মান ব্যবস্থাপনার অসুবিধা, সমন্বয়ের অসুবিধা ইত্যাদি সম্পর্কে দক্ষ। তাই তিনি সেই অসুবিধাগুলো দূরীকরণে চেষ্টা করতে পারবেন। পণ্য বিন্যাসে প্রতিটি বিভাগের মধ্যে দূরত্ব কম থাকায় ইভা সহজে কাজ নিয়ন্ত্রণ করতে পারবে। তাই বলা যায়, ইভা পণ্য বিন্যাসের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে উদ্ভূত সমস্যা নিরসন করতে পারবেন।