মি. মুক্ত এবং মি. রাজার আয় বাংলাদেশের জাতীয় আয়কে কীভাবে প্রভাবিত করবে বলে তুমি মনে করো? মতামতসহ বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের জাতীয় আয়ে মি. মুক্ত ও মি. রাজার আয়ের ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে। জাতীয় আয়ে দেশে ও দেশের বাইরে অবস্থানরত নাগরিকদের আয় অন্তর্ভুক্ত হলেও মোট দেশজ উৎপাদনে শুধু দেশের মধ্যে অবস্থানরত ব্যক্তিদের আয় অন্তর্ভুক্ত হয়। অভ্যন্তরীণ নাগরিকের অর্জিত আয় হলো দেশীয় আয় কিন্তু বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকের আয় হলো প্রবাসী আয়। মি. মুক্ত এবং মি. রাজা দুই ভাই হলেও মি. মুক্ত ঢাকার একটি বায়িং হাউজে কাজ করে ৭০,০০০ টাকা আয় করেন। অন্যদিকে মি. রাজা আমেরিকার বিপণিতে চাকরি করে বাংলাদেশি ১,২০,০০০ টাকা সমমূল্যের বেতন পান। মি. মুক্ত-এর আয় মোট দেশজ উৎপাদন এবং জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হবে। কিন্তু মি. রাজার আয় শুধু জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে। তিনি বিদেশে অবস্থান করার কারণে তার আয় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে না। মি. মুক্ত এর আয় হতে সরকার কর পাবে আবার, মি. রাজা এর আয় হতে সরকার বৈদেশিক মুদ্রা পাবে। তাই বলা যায়, দুজনের আয়ই জাতীয় আয়কে প্রভাবিত করবে কিন্তু ধরন ভিন্ন হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. মুক্ত এবং মি. রাজার আয় বাংলাদেশের জাতীয় আয়কে কীভাবে প্রভাবিত কর…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর