মি. নওসাদ পথমে কোন ধরনের ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: মি. নওসাদ প্রথমে নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছেন। নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে শুধু ডিজাইনের নতুনত্বকে ক্রেতাসাধারণের নিকট আকর্ষণীয় করে তোলা হয়। এক্ষেত্রে পণ্যের মানের চেয়ে আকার-আকৃতি, বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়। মি. নওসাদ রাজশাহীর সাহেব বাজারে একটি টেইলারিং শপের মালিক। তিনি ক্রেতাদের চাহিদা এবং সময়ের সাথে তাল মিলিয়ে মনলোভা ডিজাইনের পোশাক তৈরি ও সরবরাহ করে থাকেন। এতে করে প্রতিষ্ঠানের ক্রেতার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মি. নওসাদ মূলত ক্রেতাদের পছন্দ-অপছন্দ ও হালফ্যাশনকে গুরুত্ব দিয়ে পোশাক তৈরি করেন। এক্ষেত্রে তিনি কাপড়ের মানকে গুরুত্ব না দিয়ে নতুন ডিজাইনকে ক্রেতাদের নিকট আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। তাছাড়া তিনি পোশাকের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেন। এ ধরনের পণ্য ডিজাইনের পদ্ধতিকে নান্দনিক ডিজাইন বলা হয়। সুতরাং, মি. নওসাদ পোশাক তৈরিতে নান্দনিক ডিজাইন অনুসরণ করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. নওসাদ পথমে কোন ধরনের ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর