উদ্দীপকে উল্লিখিত উৎপাদন প্রক্রিয়াটি কি অন্য উপায়ে বিন্যাস করা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'রয়্যাল গার্মেন্টস'-এর উৎপাদন প্রক্রিয়াটি প্রক্রিয়া বিন্যাস ছাড়া অন্য উপায়ে বিন্যাস করা যুক্তিযুক্ত হবে না বলে আমি মনে করি। একই উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যসমূহকে প্রক্রিয়া বিন্যাসের মাধ্যমে সমবিভাগে ভাগ করা হয়। স্বল্প পরিমাণে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রক্রিয়া বিন্যাস উত্তম বলে বিবেচিত। 'রয়্যাল গার্মেন্টস' স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কার্য সম্পাদন করে। প্রতিষ্ঠানটি প্রথমে কাঁচামাল (কাপড়) সংগ্রহ করে তা মাপ মতো কাটে করে। কাটিং থেকে সেলাই এবং সেলাই শেষে ফিনিশিং করে। অতঃপর কাপড় ইস্ত্রি করে এবং সবশেষে প্যাকিং করে। পোশাক শিল্পের উৎপাদন কাজ কতগুলো বিভাগ বা স্তরে বিভক্ত। প্রতিটি বিভাগের সাথে পূর্বের ও পরের বিভাগের আন্তঃসংযোগ থাকে। একটি বিভাগের কাজ ত্রুটিপূর্ণ হলে অন্যান্য বিভাগও সমস্যায় পড়ে। এক্ষেত্রে, প্রতিটি বিভাগকে সমন্বয় সাধনের জন্য পাশাপাশি অবস্থান করতে হয় যা শুধু প্রক্রিয়া বিন্যাসের মাধ্যমেই সম্ভব। তাই অন্য কোনো বিন্যাস ব্যবস্থা গ্রহণ করলে তা পোশাক শিল্পের জন্য উপযুক্ত হবে না।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উৎপাদন প্রক্রিয়াটি কি অন্য উপায়ে বিন্যাস করা যায়?…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর