উদ্দীপকে মি. হাসান বাগাতিপাড়ায় কারখানা স্থাপন করেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কাঁচামালের সহজলভ্যতার কারণে মি. হাসান বাগাতিপাড়ায় গুড় ও চিনি তৈরির কারখানা স্থাপন করেন। কাঁচামালের সহজলভ্যতা বলতে পণ্য উৎপাদনের জন্য সহজে পর্যাপ্ত পরিমাণ কাঁচামালের প্রাপ্যতাকে বোঝায়। কাঁচামাল সহজলভ্য হলে তা সংগ্রহের জন্য এককপ্রতি খরচ কম হয়। ফলে প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন খরচও কম হয়। তাই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে পর্যাপ্ত কাঁচামাল সহজেই পাওয়া যায় এমন স্থানকেই উদ্যোক্তারা বেছে নেন। বিশিষ্ট ব্যবসায়ী মি. হাসান ইক্ষু থেকে গুড় ও চিনি তৈরির প্রকল্প হাতে নিলেন। কারখানা স্থাপনের জন্য তিনি নাটোরের বাগাতিপাড়া স্থানটি নির্বাচন করেন। নাটোরে প্রচুর ইক্ষু বা আখের চাষ হয়। তাই তিনি প্রয়োজনীয় আখ এখানকার কৃষকদের কাছ থেকেই সংগ্রহ করেন। ফলে তিনি ব্যবসায়ে সফলতাও অর্জন করেন। এ সফলতার প্রধান কারণ হচ্ছে কারখানার সঠিক স্থান নির্বাচন। স্থান নির্বাচনের ক্ষেত্রে মি. হাসান আখের অধিক উৎপাদন অর্থাৎ কাঁচামালের সহজলভ্যতাকে বিবেচনা করেছেন। ফলে মি. হাসান কমমূল্যে অধিক কাঁচামাল ক্রয়ে সমর্থ হন। সুতরাং, এটি জনাব হাসানকে নাটোরের বাগাতিপাড়ায় ব্যবসায় স্থাপনে উদ্বুদ্ধ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. হাসান বাগাতিপাড়ায় কারখানা স্থাপন করেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর