মি. হাসানের সফলতায় কারখানার অবস্থান কতটা ভূমিকা রেখেছে? মূল্যায়ন করো।
উত্তর: মি. হাসানের সফলতায় কারখানার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনার জন্য যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয় তাকে ব্যবসায় অবস্থান বলে। সঠিক ব্যবসায় অবস্থান নির্বাচনের ওপর প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে। মি. হাসান নাটোরে একটি গুড় ও চিনি উৎপাদনের কারখানা স্থাপন করেন। নাটোরে প্রচুর পরিমাণে আখ বা ইক্ষু উৎপাদিত হয়। এ আখ থেকেই চিনি ও গুড় উৎপাদিত হয়। কাঁচামালের সহজলভ্যতাকে বিবেচনা করেই মি. হাসান নাটোরে কারখানা স্থাপন করেন। তিনি স্থানীয় কৃষকদের কাছ থেকে সহজেই ইক্ষু সংগ্রহ করতে পারেন। সংগৃহীত ইক্ষু থেকে গুড় ও চিনি উৎপাদন ও বিপণন করে তিনি বেশ সফলতা অর্জন করেন। মি. হাসানের এ সফলতার মূলে ছিল সঠিক স্থানে ব্যবসায় স্থাপন করা। কেননা তিনি নাটোরে ব্যবসায় স্থাপন করায় এখানকার চাষিদের থেকে স্বল্পমূল্যে কাঁচামাল ক্রয় করতে পারেন। ফলে তার উৎপাদন খরচ কমে যায়। এতে এককপ্রতি মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। তাছাড়া গ্রাম্য এলাকায় ব্যবসায় গঠন করায় সেখানে স্বল্প মূল্যে শ্রমিকও পেয়েছেন। তাই তিনি দ্রুতই ব্যবসায়ে সফলতা লাভ করেছেন। এ বিষয়গুলো বিবেচনায় বলা যায়, কারখানার সঠিক অবস্থান তার ব্যবসায়িক সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. হাসানের সফলতায় কারখানার অবস্থান কতটা ভূমিকা রেখেছে? মূল্যায়ন করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর