মি. আতিকের ব্যবসায়ের অবস্থানটি কোন শ্রেণির? ব্যাখ্যা করো।
উত্তর: মি. আতিকের ব্যবসায়ের অবস্থানটি হলো শহুরে অবস্থান। সাধারণত শহর বা এর আশেপাশে ব্যবসায় প্রতিষ্ঠান, শিল্প কারখানা স্থাপন করা হলে সেটিকে শহুরে অবস্থান বলা হয়। শহরে অবস্থান করা ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হলো বিভিন্ন প্রকার সেবা ও সহায়ক প্রতিষ্ঠান, বিদ্যুৎ সরবরাহকারী, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান ইত্যাদির সহায়তা পেয়ে থাকে। মি. আতিক ঢাকার সাভারে একটি পোল্ট্রি হ্যাচারি স্থাপন করেন। প্রতিষ্ঠানটির আশেপাশে ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ব্যাংক, বিমা, প্রতিষ্ঠানগুলো সাধারণত শহর কেন্দ্রীক হয়। তাছাড়া অধিকাংশ বড় বড় প্রতিষ্ঠান শহর কেন্দ্রীক হয় থাকে। সেবামূলক প্রতিষ্ঠান হতে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়া যায়, যেগুলো শহরে বিদ্যমান। মি. আতিকের পোল্ট্রি হ্যাচারিটি এ সব প্রতিষ্ঠানের আশেপাশে অবস্থিত। তাই বলা যায়, মি. আতিকের ব্যবসায়টি শহরে অবস্থিত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. আতিকের ব্যবসায়ের অবস্থানটি কোন শ্রেণির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর