তুমি কি মনে করো সেবা খাতের সুবিধার জন্য মি. আতিকের ব্যবসায়ে সফলতা আসে? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: সেবা খাতের সুবিধার জন্য মি. আতিকের ব্যবসায়ে সফলতা আসে বলে আমি মনে করি। ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা এমনকি বিলুপ্তির জন্যও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রয়োজন। ব্যাংক, বিমা, সরকারি তথ্য কেন্দ্র ইত্যাদি সেবা খাতের অন্তর্ভুক্ত। তাই সেবামূলক প্রতিষ্ঠানের আধিক্য রয়েছে এমন স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা উচিত। এমবিএ ডিগ্রিধারী মি. আতিক একটি পোল্ট্রি হ্যাচারি স্থাপন করেন। তিনি ঢাকার সাভারে তার ফার্মটি স্থাপন করেন। ফার্মটির আশেপাশে ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসায় এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। তাই অল্প সময়ে তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। মি. আতিকের ফার্মের আশেপাশে ব্যাংক থাকায় তার পক্ষে ব্যাংকের সাথে দৈনন্দিন লেনদেন ও যোগাযোগ করা সহজ হয়। আবার, বিমা প্রতিষ্ঠানে তার ফার্মের বিমা করতে পারেন। তাছাড়া বিভিন্ন সেবামূলক খাত যেমনঃ সরকারি কৃষি তথ্য কেন্দ্র থেকে তিনি তথ্য নিয়ে ভালভাবে পোনা উৎপাদন করতে পারেন। সাধারণত এসব কৃষি তথ্য কেন্দ্র শহরে অবস্থান করে। আমি তাই মনে করি, সেবা খাতের সুবিধার জন্য মি. আতিকের ব্যবসায়ে সফলতা ত্বরান্বিত হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো সেবা খাতের সুবিধার জন্য মি. আতিকের ব্যবসায়ে সফলতা আ…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর