"ব্যবসায়ের গ্রাম্য অবস্থানে কর অবকাশের সুযোগ বেশি"- ব্যাখ্যা করো।
উত্তর: শহরকে ভিত্তি না ধরে শহর থেকে একটু দূরে সুবিধাজনক স্থানে শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। শহরাঞ্চলে প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের পৌর কর, ভূমি কর, উন্নয়ন কর ইত্যাদি প্রদান করতে হয়। এছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি ক্ষেত্রে বাণিজ্যিক হারে বিল পরিশোধ করতে হয়। কিন্তু গ্রাম্য অবস্থানের ব্যবসায়কে এসব কর প্রদান করতে হয় না। তাছাড়া অনুন্নত বেশ কিছু স্থান রয়েছে, যেখানে ব্যবসায় স্থাপন করলে ৫-১০ বছরের কর রেয়াত পাওয়া যায়। তাই বলা যায়, ব্যবসায়ের গ্রাম্য অবস্থানে কর অবকাশের সুযোগ বেশি থাকে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"ব্যবসায়ের গ্রাম্য অবস্থানে কর অবকাশের সুযোগ বেশি"- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর