উদ্দীপকে মি. বিপ্লব প্রথমে যে ব্যবসায় গড়ে তোলেন সেটি কোন ধরনের এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: মি. বিপ্লব প্রথমে যে ব্যবসায় গড়ে তোলেন সেটি ক্ষুদ্র এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত। যে উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভূমি, কারখানা, দালান এবং অন্যান্য স্থায়ী সম্পত্তির মূল্য ছাড়া মূলধন ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা অথবা শ্রমিক সংখ্যা ২৫ থেকে ৯৯ জনের মধ্যে থাকে তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে। মি. বিপ্লব নরসিংদীতে 'বুটিক হাউজ' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটিতে তিনি ৬৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ৫০ জন কর্মী নিয়োগ দেন। মি. বিপ্লবের বুটিক হাউজটি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানটিতে মূলধনের পরিমাণ ৫০ লক্ষ থেকে ১০ টাকার মধ্যে রয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানটিতে নিয়োজিত কর্মীর সংখ্যাও ২৫ থেকে ৯৯ জনের মধ্যে রয়েছে, যা ক্ষুদ্র এন্টারপ্রাইজ এর বৈশিষ্ট্য। সুতরাং, মি. বিপ্লবের প্রথমে প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানটি ক্ষুদ্র এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. বিপ্লব প্রথমে যে ব্যবসায় গড়ে তোলেন সেটি কোন ধরনের এন্ট…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর