জাতীয় আয়ের মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান সম্পর্কে জানা যায়।' ব্যাখ্যা করো।
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছর) উৎপাদনের সব উপকরণ ব্যবহার করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক বা বাজার মূল্যের সাথে প্রাপ্ত রেমিটেন্স (প্রবাসী বাংলাদেশী কর্তৃক প্রেরিত অর্থ) যোগ করলে মোট জাতীয় আয় (GNI) পাওয়া যায়। অন্যভাবে বলা যায়, একটি দেশের মোট জাতীয় উৎপাদন (GDP) ও রেমিটেন্সের সমষ্টি হলো মোট জাতীয় আয় (GNI)। GDP হলো একটি দেশের ভৌগোলিক সীমারেখার ভেতরে উৎপাদিত সব পণ্য ও সেবাকর্মের বাজার মূল্য। উৎপাদিত এসব পণ্য ও সেবাকর্মকে শিল্প, কৃষি ও সেবা এই তিনটি খাতে আওতাভুক্ত করা হয়। এই তিনটি খাতের উৎপাদিত পণ্য ও সেবাকর্মের সমষ্টিই হলো GDP। আর GDP -এর সাথে রেমিটেন্সের যোগফলই হলো GNI। এভাবে GNI একটি দেশের অর্থনীতিতে শিল্প, কৃষি ও সেবা খাতের অবদানকে সুনির্দিষ্টভাবে ভাবে তুলে ধরে। তাই বলা যায়, মোট জাতীয় আয় (GNI) বিশ্লেষণের মাধ্যমেই অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান সম্পর্কে জানা যায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জাতীয় আয়ের মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান সম্পর্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর