তুমি কি মনে করো মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থিক ক্ষতির কারণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থিক ক্ষতির কারণ। মানসম্মত পণ্য বা সেবা বলতে পণ্য বা সেবার গুণগত মানকে বোঝায়। মানসম্মত পণ্য প্রতিষ্ঠানের সুনাম এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। অপরদিকে মানসম্মত পণ্য উৎপাদন না করার ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়, ক্রেতা অসন্তুষ্ট হয় এবং লোকসান সংঘটিত হয়। 'আফরিন গার্মেন্টস' একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। বিদেশি ক্রেতার নিকট থেকে একটি বড় অর্ডার পেয়ে প্রতিষ্ঠানটি অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করে। কিন্তু পণ্য তৈরি করার পর ত্রুটি চিহ্নিত হওয়ায় তাকে অনেক পণ্য বাতিল করে নতুন করে উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটিকে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। মানসম্মত পণ্য উৎপাদন না করার ফলে প্রতিষ্ঠানটিকে তৈরীকৃত পণ্য বাতিল করে পুনরায় পণ্য তৈরি করতে হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে। যদি প্রতিষ্ঠানটি শুরুতেই পণ্যের মানকে গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য উৎপাদন করত, তাহলে প্রতিষ্ঠানটি অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতো না। এতে তাদের পক্ষে ক্রেতা সন্তুষ্টি ও মুনাফা অর্জনও সম্ভব হতো। পরিশেষে বলা যায় যে, মানসম্মত পণ্য উৎপাদন না করার ফলেই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থি…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর