উদ্দীপকে উল্লিখিত 'আফরিন গার্মেন্টস'-এর ত্রুটিযুক্ত পণ্য বাতিল কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।
উত্তর: আফরিন গার্মেন্টস' এর ত্রুটিযুক্ত পণ্য বাতিল করার বিষয়টি অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। পণ্য ও সেবা উৎপাদনের সময় ত্রুটি-বিচ্যুতি ধরা পড়লে সেগুলো সংশোধনের জন্য যে ব্যয় হয় তাকে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বলে। উৎপাদনের সময় পণ্য নিম্ন মানের হলে বা বাতিল করা হলে এবং বাতিলকৃত পণ্য পুনঃউৎপাদনের ফলে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় সংঘটিত হয়। 'আফরিন গার্মেন্টস' গাজীপুরে প্রতিষ্ঠিত একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কিছুদিন পূর্বে প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতার কাছ থেকে একটি বড় অর্ডার পায়। অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করার পর ত্রুটি চিহ্নিত হওয়ায় অনেক পণ্য বাতিল করে নতুন করে পণ্য উৎপাদন করতে হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদনের পর ত্রুটি ধরা পড়ে এবং সেগুলো সংশোধনের জন্য ব্যয় সংঘটিত হয়েছে। এসব ব্যয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঘটে থাকে। সুতরাং আফরিন গার্মেন্টস এর ত্রুটিযুক্ত পণ্য বাতিল অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'আফরিন গার্মেন্টস'-এর ত্রুটিযুক্ত পণ্য বাতিল কোন …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর