আনন্দ বাজার সুপারশপটি ক্রেতা সন্তুষ্টি বিধানে সক্ষম হবে বলে কি তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা দাও।
উত্তর: আমি মনে করি 'আনন্দ বাজার' সুপারশপটি ব্যবসায়ের সঠিক অবস্থানের কারণে ক্রেতা সন্তুষ্টি বিধানে সক্ষম হবে। যে স্থানে ব্যবসা স্থাপন এবং পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। ব্যবসায়ের প্রকৃতি, বাজারের নৈকট্য, জনবসতি প্রভৃতি উপাদান ব্যবসায়ের অবস্থান নির্ধারণে প্রভাব ফেলে। ব্যবসায়ে সফলতা সঠিক অবস্থানের ওপর অনেকাংশে নির্ভরশীল। জনাব রেজা টাঙ্গাইল জেলা শহরে 'আনন্দ বাজার' নামে একটি সুপারশপ স্থাপন করেন। এ শহরে অনেক মানুষের বসবাস। আর জনবসতি উপাদানটি বিবেচনা করেই তিনি এখানে সুপারশপটি স্থাপন করেছেন। শহরে বসবাসরত অসংখ্য পরিবার এ সুপারশপ থেকে তাদের নিত্যদিনের কাঁচাবাজার ও ভোগ্য অন্যান্য পণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারছে। আনন্দ বাজার সুপারশপটি শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় এর সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো। এতে ভোক্তারা সহজেই পণ্য সংগ্রহ করতে পারে। সুপারশপে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সাজিয়ে রাখা হয় বিধায় ক্রেতারা একসাথে কমসময়ে চাহিদামাফিক পণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে। ফলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ক্রেতা সন্তুষ্টি অর্জনের সম্ভাবনা তৈরি হবে। সুতরাং, ব্যবসায়ের অবস্থান সঠিক হওয়ায় আনন্দ বাজার সুপারশপটি ক্রেতা সন্তুষ্টি বিধানে সক্ষম হবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আনন্দ বাজার সুপারশপটি ক্রেতা সন্তুষ্টি বিধানে সক্ষম হবে বলে কি তুমি…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর