উল্লিখিত 'আনন্দ বাজার' নামক সুপারশপ স্থাপনের ক্ষেত্রে অবস্থানের কোন উপাদানটি বিবেচনা করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'আনন্দ বাজার' নামক সুপারশপ স্থাপনের ক্ষেত্রে ব্যবসায় অবস্থানের 'জনবসতি' উপাদানটি বিবেচনা করা হয়েছে। ব্যবসায়ের প্রয়োজনীয় শ্রমিক কর্মী জনবসতি থেকে জোগাড় করা হয় এবং ক্রেতারাও এই জনবসতির অংশ। যে এলাকায় লোকজনের বসবাস যত বেশি, সে এলাকায় শ্রমিকের প্রাপ্যতা এবং ক্রেতার সংখ্যাও তত বেশি। তাই ব্যবসা স্থাপনের সময় জনবসতি উপাদানটি বিবেচনা করতে হয়। টাঙ্গাইল জেলা শহরে অনেক মানুষের বাস। শহরের মানুষের দৈনন্দিন কাঁচাবাজার ও ভোগ্য পণ্যের চাহিদার কথা বিবেচনা করে জনাব রেজা শহরের প্রাণকেন্দ্রে 'আনন্দ বাজার' নামে একটি সুপারশপ গড়ে তোলেন। শহরে অনেক জনগণের বসবাস হওয়ায় স্বাভাবিকভাবেই জনাব রেজার ক্রেতা-ভোক্তাদের সংখ্যা বেশি হবে। তাছাড়া লোকজনের বসবাস বেশি হওয়ায় শ্রমিকও সহজলভ্য হবে। জনাব রেজা এ বিষয়টি মাথায় রেখেই শহরে ব্যবসা স্থাপন করেন। সুতরাং, ব্যবসায়ের অবস্থানের জনবসতি উপাদানটি বিবেচনা করেই তিনি 'আনন্দ বাজার' সুপারশপটি স্থাপন করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উল্লিখিত 'আনন্দ বাজার' নামক সুপারশপ স্থাপনের ক্ষেত্রে অবস্থানের কোন…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর