উদ্দীপকে উল্লিখিত ডলফিন কোম্পানির নতুন মোবাইল কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: ডলফিন কোম্পানির নতুন মোবাইল ব্যবহারিক বা ক্রিয়াগত পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত। যে পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমান কার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন আনা হয়, তাকে পণ্যের ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন বলে। এ ডিজাইনের ফলে পণ্যের কার্যকারিতা এবং মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। ডলফিন কোম্পানি মালয়েশিয়া থেকে বিভিন্ন ধরনের মোবাইল হ্যান্ডসেট আমদানি করে বাংলাদেশে বাজারজাত করে। সম্প্রতি বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের মাত্রা বেড়ে যাচ্ছে। তাই ডলফিন কোম্পানি এমন একটি হ্যান্ডসেট আমদানির সিদ্ধান্ত নিয়েছে যাতে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে। প্রতিষ্ঠানটির গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে হ্যান্ডসেটের বিদ্যমান কার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন আসবে। তাছাড়া এ পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির পণ্যের মানও উন্নত হবে। সুতরাং, ডলফিন কোম্পানির নতুন মোবাইল ব্যবহারিক বা ক্রিয়াগত পণ্য ডিজাইনের সাথে পুরোপুরিভাবে সাদৃশ্যপূর্ণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ডলফিন কোম্পানির নতুন মোবাইল কোন ধরনের পণ্য ডিজাইন…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর