'বৈশাখী ফ্যাশন হাউস' কোন ধরনের পণ্য ডিজাইন ব্যবহার করে? ব্যাখ্যা করো।
উত্তর: 'বৈশাখী ফ্যাশন হাউজ' পণ্যের নান্দনিক বা রুচিশীল ডিজাইন ব্যবহার করে। নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে শুধু ডিজাইনের নতুনত্বকে ক্রেতাসাধারণের নিকট আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। এক্ষেত্রে পণ্যের মানের চেয়ে আকার-আকৃতি, বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়। মিসেস ফাহমিদা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি ঢাকার নিউ মার্কেটে 'বৈশাখী ফ্যাশন হাউজ' প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষে ক্রেতাদের পছন্দ অনুযায়ী পোশাকের ডিজাইন করে থাকেন। এক্ষেত্রে মিসেস ফাহমিদা কাপড়ের মানকে গুরুত্ব না দিয়ে নতুন ডিজাইনকে ক্রেতাদের নিকট আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। তাছাড়া তিনি পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন। যেহেতু বৈশাখের পোশাক ভোক্তারা বছরে মাত্র একবার পরিধান করে, তাই তারা ডিজাইনকে প্রাধান্য দেয়। সুতরাং, বৈশাখী ফ্যাশন হাউজ কর্তৃক ব্যবহৃত পণ্য ডিজাইনটি নান্দনিক বা বুচিসম্মত ডিজাইন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'বৈশাখী ফ্যাশন হাউস' কোন ধরনের পণ্য ডিজাইন ব্যবহার করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর