'ফাল্গুন ফ্যাশন'-এর সফলতা অর্জনের মূল কারণ কোনটি বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি, 'ফাল্গুনী ফ্যাশন হাউজ'-এর সফলতা অর্জনের মূল কারণ হলো 'উৎপাদন ডিজাইন' অনুসরণ এবং প্রচারের মাধ্যম হিসেবে ওয়েবসাইট ব্যবহার করা। নতুন প্রযুক্তি এবং উন্নত কলা-কৌশল ব্যবহার করে পণ্য উৎপাদন করাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাস করা। মিসেস তাজরীন 'ফাল্গুনী ফ্যাশন হাউজ' নামে একটি শো-রুম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কম্পিউটার গ্রাফিক্স প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি করা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ডিজাইনকৃত পোশাক ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শন করে পণ্যের প্রচার করছে। 'ফাল্গুনী ফ্যাশন হাউজ' উৎপাদন ডিজাইন ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস পেয়েছে। এছাড়াও নতুন প্রযুক্তি ব্যবহার করায় উৎপাদনকৃত পণ্যের উৎকৃষ্ট মান ক্রেতাদের সহজে আকৃষ্ট করছে। ফলে প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় বৃদ্ধি পেয়েছে এবং সফলতা অর্জন করেছে। তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমে উৎপাদিত পণ্য প্রচার করার কারণে প্রতিষ্ঠানটি সহজেই অধিক সংখ্যক ক্রেতার নিকট পৌঁছাতে পেরেছে। তাই বলা যায় যে, 'ফাল্গুনী ফ্যাশন হাউজ' উৎপাদন ডিজাইন এবং প্রচার মাধ্যম ব্যবহারের কারণেই সফলতা অর্জন করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'ফাল্গুন ফ্যাশন'-এর সফলতা অর্জনের মূল কারণ কোনটি বলে তুমি মনে করো? …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর