ইভা ও শোভার পণ্যের মধ্যে কোন ডিজাইনটি তুমি উত্তম মনে কর? ব্যাখ্যা করো
উত্তর: ইভা ও শোভার পণ্যের মধ্যে শোভার ব্যবহৃত উৎপাদন ডিজাইনটি উত্তম বলে আমি মনে করি। উৎপাদন ডিজাইনের ক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং উন্নয়ন কৌশল ব্যবহার করে পণ্য উৎপাদন করা হয়। উৎপাদন ডিজাইনের মূল লক্ষ্য হলো উৎপাদনশীলতা বৃদ্ধি করে উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস করা। 'ইভা ইলেকট্রনিকস' এবং 'শোভা ইলেকট্রনিকস' দুটি প্রতিষ্ঠানই LED টিভি উৎপাদন ও বিপণন করে। 'ইভা ইলেকট্রনিকস' পণ্যের নান্দনিক ডিজাইন অনুসরণ করে থাকে। আর 'শোভা ইলেকট্রনিকস' পণ্যের উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ভোক্তাদের পণ্যের গ্যারান্টি দিয়ে থাকে।'শোভা ইলেকট্রনিকস' প্রতিষ্ঠানটি উৎপাদন ডিজাইন অনুসরণ করে। উত্তম পণ্য ডিজাইন অনুসরণ প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ভূমিকা রেখেছে। 'শোভা ইলেকট্রনিকস' উৎপাদন ডিজাইন অনুসরণ করার ফলে পণ্যের উপযোগিতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পণ্যের এটি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ব্যয় কমিয়ে আনতে সহায়তা করেছে। ফলে প্রতিষ্ঠানের পক্ষে অধিক পণ্য উৎপাদন ও বিক্রয় হয়। তাছাড়া বর্তমানে ক্রেতারা নান্দনিক ডিজাইনের চেয়ে উন্নতমানসম্পন্ন পণ্যও আশা করে। তাই আমি মনে করি, শোভা ইলেকট্রনিকস-এর পণ্যের ডিজাইনটি উত্তম।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ইভা ও শোভার পণ্যের মধ্যে কোন ডিজাইনটি তুমি উত্তম মনে কর? ব্যাখ্যা করো
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর