উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির নেওয়া সিন্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: মোহনা সু কোম্পানির গৃহীত উৎপাদন ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক। উৎপাদন ক্ষমতা হলো কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদনের ক্ষমতা যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের পরিমাণ দ্বারা প্রকাশ করা হয়। উৎপাদন ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি যন্ত্রপাতির ওপর অনেকাংশে নির্ভর করে। মোহনা সু কোম্পানি বিভিন্ন উৎস থেকে উন্নত মানের কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বর্তমানে মাসে ২০,০০০ জোড়া জুতা তৈরি করে যার পরিমাণ বিগত সময়ে ২৫,০০০ ছিল। এমতাবস্থায় উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহারের ফলে উৎপাদন ক্ষমতা স্বাভাবিকভাবেই একটি নির্দিষ্ট সময় পরে হ্রাস পায়। এক্ষেত্রে নতুন যন্ত্রপাতি ক্রয় যথাযথ। কারণ নতুন যন্ত্রপাতি পুরনো যন্ত্র থেকে অবশ্যই অধিক উৎপাদনে সক্ষম হবে। সুতরাং, নতুন যন্ত্রপাতি ক্রয় করলে মোহনা সু কোম্পানির উৎপাদন বৃদ্ধি পাবে। তাই বলা যায়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির নেওয়া সিন্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর