অলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় উৎপাদনের কোন উপাদনাটি মুখ্য ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
উত্তর: অলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় উৎপাদনের ব্যবস্থাপনা উপাদানটি মূখ্য ভূমিকা রাখে। কর্মীদের আনুষ্ঠানিকভাবে দলবদ্ধ করে দক্ষতার সাথে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের (যেমন- পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা দান এবং নিয়ন্ত্রণ) সমষ্টি। দক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়তা করে। জনাব অলি একটি পোশাক কারখানার মালিক। তিনি দক্ষতার সাথে পোশাক তৈরি করেন এবং তা সময়মত সরবরাহ করেন। সময়মত পণ্য সরবরাহের ফলে ক্রেতারা তার ওপর সন্তুষ্ট। ফলে তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে অলি ব্যবস্থাপনার কার্যটি সুষ্ঠুভাবে সম্পাদন করায় ব্যবসায় সুনাম অর্জন করতে পেরেছেন। সুতরাং বলা যায়, উৎপাদনের দক্ষ ব্যবস্থাপনাই জনাব অলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় মূখ্য ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
অলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় উৎপাদনের কোন উপাদনাটি মুখ্য ভূমিকা…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর