উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ার জন্য অলির নেওয়া পদক্ষেপগুলো কি যথার্থ? বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অলির গৃহীত পদক্ষেপগুলো যথার্থ হয়েছে। উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বুঝায়। উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। আর উৎপাদনশীলতা বৃদ্ধি পেলেই মোট উৎপাদন বাড়ে এবং পণ্যের এককপ্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। পোশাক প্রস্তুতকারক অলি দক্ষতার সাথে পোশাক তৈরি এবং সময়মত তা সরবরাহ করেন। কিন্তু বর্তমানে উৎপাদিত পোশাকের মান সঠিক না হওয়ায় তিনি ব্যবস্থাপকীয় এবং কারিগরি উপাদানসমূহের আধুনিকায়নে মনযোগি হন। এছাড়া সর্বস্তরে কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ফলে তার উৎপাদিত পোশাকের মান বৃদ্ধি পায়। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাত। সর্বনিম্ন সম্পদ ব্যবহার করে সর্বাধিক পরিমাণ উৎপাদন করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। অলি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। উন্নত প্রশিক্ষণের ফলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে কর্মীরা উপকরণসমূহের যথাযথ ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদনে সক্ষম হবে। সুতরাং, অলির প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপগুলো যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ার জন্য অলির নেওয়া পদক্…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর