উদ্দীপকে উল্লিখিত 'সুমি টেক্সটাইল মিল'-এর বর্ধিত চাহিদা পূরণের ক্ষেত্রে নেওয়া সিন্ধান্ত সাইমুলেশনের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সুমি টেক্সটাইল মিল'-এর বর্ধিত চাহিদা পূরণে সাইমুলেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হবে। সাইমুলেশন হচ্ছে একাধিক বিকল্পকে চিহ্নিত করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। এখানে কাজ শুরু করার পূর্বে বিকল্পগুলোকে কাজে লাগানো হয়। একটি মডেল ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কী ধরনের আচরণ করে, তা বর্ণনামূলকভাবে উপস্থাপন করা হয়। 'সুমি টেক্সটাইল মিল' দৈনিক সর্বোচ্চ ১০,০০০ মিটার কাপড় উৎপাদন করতে সক্ষম। 'সুমি টেক্সটাইল মিল' কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির দৈনিক ১৫,০০০ মিটার কাপড় উৎপাদনের প্রয়োজন পড়ে। বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিকল্প ব্যস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। বিকল্প গ্রহণের সিদ্ধান্তকে সাইমুলেশনের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করা যায়। সাইমুলেশন উৎপাদন ক্ষমতা পরিকল্পনার একটি অন্যতম হাতিয়ার। "সুমি টেক্সটাইল মিলের" সমস্যা সমাধানে বিকল্পগুলোকে সাইমুলেশন মডেলের মাধ্যমে উপস্থাপন করা যায়। প্রতিষ্ঠানটির বর্ধিত চাহিদাপূরণের ক্ষেত্রে সাইমুলেশনের মডেলটি নিম্নরূপ- 'সুমি টেক্সটাইল মিল' বর্ধিত চাহিদা পূরণে প্রথমে সমস্যা চিহ্নিত করবে। সমস্যা সমাধানের উপকরণগুলো পর্যাপ্ত থাকলে তার যথাযথ ব্যবহার করতে হবে। উপকরণগুলো না থাকলে তার সংস্থান করবে। উপকরণ সংস্থানে পর্যাপ্ত মূলধন না থাকলে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করবে। ঋণ গ্রহণের পর যদি মডেলটি আর্থিকভাবে লাভজনক হয় তবে প্রতিষ্ঠানটি তা ব্যবহার করবে। সুতরাং, 'সুমি টেক্সটাইল মিল' সাইমুলেশনের মডেলটি ব্যবহারের মাধ্যমে বর্ধিত চাহিদা পূরণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'সুমি টেক্সটাইল মিল'-এর বর্ধিত চাহিদা পূরণের ক্ষে…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর