উদ্দীপকে উল্লিখিত 'রাজা সু' কর্তৃক নেওয়া পদক্ষেপ কতটুকু কার্যকর বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: রাজা জুতা' কর্তৃক গৃহীত মান ব্যবস্থাপনার পদক্ষেপগুলো পুরোপুরি কার্যকর হয়েছে বলে আমি মনে করি। মানসম্মত পণ্য এবং সেবা তৈরি করা, মান ধরে রাখা, অপচয় হ্রাসের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করার ব্যবস্থা বা প্রক্রিয়া হলো মান ব্যবস্থাপনা। জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'রাজা জুতা'-এর প্রাথমিক পর্যায়ে উৎপাদিত জুতা ছিল নিম্নমানের। তাই প্রতিষ্ঠানটি পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি উন্নতমানের জুতা উৎপাদনের জন্য প্রথমেই মান স্থির করে এবং পূর্বনির্ধারিত মান অনযায়ী পণ্য উৎপাদন নিশ্চিত করে। এছাড়াও প্রতিষ্ঠানটি পণ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে তারা ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয় এবং মুনাফা বৃদ্ধি করা সহজতর হয়। মান ব্যবস্থাপনার মাধ্যমে মান স্থির করার পর সেই অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা, তা তুলনা করে দেখা হয়। কোনো বিচ্যুতি পাওয়া গেলে সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এর ফলে পণ্যের মান উন্নত হয়। 'রাজা জুতা' এসব কার্যসম্পাদন করায় পণ্যের মান উন্নত হয়। প্রতিষ্ঠানটিকে পণ্যের নিম্নমানের জন্য অতিরিক্ত ব্যয় করতে হয় না। এতে পণ্য উৎপাদন ব্যয় কম হয়। ফলে কম দামে ভালো মানের জুতা সরবরাহ করে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। তাই বলা যায় 'রাজা জুতা' কর্তৃক মান ব্যবস্থাপনার পদক্ষেপটি যথাযথ হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'রাজা সু' কর্তৃক নেওয়া পদক্ষেপ কতটুকু কার্যকর বলে…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর