'নব জুয়েলার্স'-এর নেওয়া পদক্ষেপটি কতটুকু সঠিক? কাস্টমাইজেশনের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'নব জুয়েলার্স'-এর গৃহীত পদক্ষেপটি কাস্টমাইজেশনের আলোকে সম্পূর্ণ সঠিক। কাস্টমাইজেশন হলো ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবাসামগ্রী তৈরি ও সরবরাহ করা। কাস্টমাইজেশনে ক্রেতাদের চাহিদার প্রতি গুরুত্ব প্রদান করা হয়। ক্রেতারা কী মূল্যে কতটুকু পণ্য আশা করে, তা বিবেচনা করা হয়। 'নব জুয়েলার্স' একটি স্বনামধন্য অলংকারের দোকান। তারা সবসময় অলংকারের নান্দনিক ডিজাইন করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি হীরকখচিত একটি অলংকার তৈরি করে। কিন্তু ক্রেতাদের আকৃষ্ট করলেও অধিক মূল্যের কারণে তারা আশানরূপ অর্ডার পায় না। তাই ক্রেতাদের সামর্থ্যের কথা বিবেচনা করে জড়োয়া সেটটির আকার ও আকৃতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে 'নব জুয়েলার্স' কাস্টমাইজেশন অনুসরণ করে ক্রেতাদের সামর্থ্যের কথা বিবেচনা করেছে। এতে পূর্বের তুলনায় অর্ডার বেশি আসবে। কারণ পূর্বে জড়োয়া সেটটির মূল্য বেশি ছিল। এখন আকার- আকৃতি ছোট করলে মূল্য ক্রেতাদের হাতের নাগালে আসবে। ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতারা পণ্যটি ক্রয় করতে পারবে এবং প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি সম্ভাবনা তৈরি হবে। কাস্টমাইজেশনে ক্রেতার সুবিধার কথা বিবেচনা করা হয়। নব জুয়েলার্স সেই কাজটিই করেছে। তাই বলা যায় কাস্টমাইজেশনের আলোকে নব জুয়েলার্স-এর পদক্ষেপটি সঠিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'নব জুয়েলার্স'-এর নেওয়া পদক্ষেপটি কতটুকু সঠিক? কাস্টমাইজেশনের আলোকে…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর