ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে সামাজিক পরিবেশের প্রভাব কীরূপ? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনার জন্য যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয় তাকে ব্যবসায় অবস্থান বলে। ব্যবসায় অবস্থান নির্বাচনে সামাজিক পরিবেশের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবেশ বলতে সমাজের জনগণ, তাদের সংস্কৃতি, নীতি ও আচার-ব্যবহারকে নির্দেশ করে। ব্যবসায় অবস্থান নির্বাচনে এগুলো বিবেচনা করা প্রয়োজন। কারণ একেক স্থানের জনগণের জীবনযাত্রা একেক রকম। ব্যবসায়ের ভবিষ্যৎ সম্ভাবনা, বিক্রয়ের পরিমাণ এমনকি ব্যবসায়ের সিদ্ধান্তগুলো জনগণ ও পরিবেশকেন্দ্রিক হয়ে থাকে। তাই বলা যায়, ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে সামাজিক পরিবেশ বিবেচনা করা আবশ্যকীয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে সামাজিক পরিবেশের প্রভাব কীরূপ? ব্যাখ্যা …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর